ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর আন্তঃবিভাগীয় জনসংযোগ দপ্তর (আইএসপিআর) গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ড. মুহাম্মদ আলীর সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বৈঠকেই দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে পাকিস্তানের সামরিক বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন ইন্দোনেশীয় নৌবাহিনীর প্রধান। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রেও পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন তিনি।

এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি কৌশলগত অংশীদারত্ব জোরদার, সামরিক প্রশিক্ষণ বাড়ানো, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং যৌথ সামরিক মহড়া আয়োজনের বিষয়েও আলোচনা করেন দুই দেশের সামরিক কর্মকর্তারা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে পাকিস্তান। গত ৭ আগস্ট সৌদি আরব ও তুরস্কের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে ইসলামাবাদ। এরপর ২৮ আগস্ট মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করে পাকিস্তান।

অর্থাৎ, ৭ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় এক মাসের ব্যবধানে সৌদি আরব, তুরস্ক, কুয়েত ও ইন্দোনেশিয়াসহ চার দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে পাকিস্তান।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা