ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ঘিরে ইসরাইল-তুরস্ক উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে ইসরাইল ও তুরস্কের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইসরাইল তুরস্ককে সিরিয়ায় ‘বিপজ্জনক দুঃসাহসিকতা’ থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছে। পাল্টা তুরস্ক সিরিয়ায় ইসরাইলের ‘বেপরোয়া হামলা’ বন্ধের আহ্বান জানিয়েছে।

গত মঙ্গলবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আবু আল-দুহুর বিমানঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরাইল। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলায় বিমানঘাঁটির রানওয়ে ও সামরিক সরঞ্জাম সংরক্ষণের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইলের দাবি, আবু আল-দুহুর বিমানঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েনের প্রস্তুতি চলছিল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর বলেছে, সেখানে তুর্কি সেনা মোতায়েন করা হলে ইসরাইলের সঙ্গে বিদ্যমান নিরাপত্তা সমঝোতার ‘স্থিতাবস্থা’ লঙ্ঘিত হতো।

তবে ইসরাইলের এ দাবি প্রত্যাখ্যান করেছে তুরস্ক ও সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি বলেছেন, আবু আল-দুহুরে তুরস্কের কোনো সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা ছিল না। তুরস্কের সামরিক কর্মকর্তারা সেখানে প্রশিক্ষণ ও সামরিক সহযোগিতা নিয়ে কাজ করতে গিয়েছিলেন বলে জানান তিনি।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, হামলার আগে বা হামলার সময় ওই ঘাঁটিতে কোনো তুর্কি সামরিক প্রতিনিধি দল উপস্থিত ছিল না। একই সঙ্গে সিরিয়ায় ইসরাইলের ‘বেপরোয়া হামলা’ বন্ধের আহ্বান জানিয়েছে আঙ্কারা।

এর মধ্যেই তুরস্ককে সতর্ক করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে উদ্দেশ করে তিনি বলেন, সিরিয়ায় তুরস্ককে ‘বিপজ্জনক দুঃসাহসিকতায়’ জড়ানো এবং ইসরাইলের আত্মরক্ষার দৃঢ়তা পরীক্ষা করা উচিত নয়।

বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে তুরস্ক। দেশটির সামরিক সক্ষমতা ও অবকাঠামো পুনর্গঠনে আঙ্কারা সহযোগিতা করছে। ফলে সিরিয়ায় তুরস্কের প্রভাব বাড়ার বিষয়টি ইসরাইলের উদ্বেগ আরও বাড়িয়েছে।

এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কায় যুক্তরাষ্ট্রও সক্রিয় হয়েছে। ইসরাইল, তুরস্ক ও সিরিয়ার মধ্যে সংঘাত এড়াতে একটি ‘ডি-এস্কেলেশন’ বা উত্তেজনা প্রশমন যোগাযোগব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে ওয়াশিংটন।

মার্কিন কর্মকর্তাদের মতে, এ ধরনের যোগাযোগব্যবস্থা সামরিক ভুল বোঝাবুঝি থেকে সৃষ্ট সম্ভাব্য সংঘাত প্রতিরোধে সহায়ক হতে পারে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা