ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে জেন জির আন্দোলনের রেশ কাটতে না কাটতেই ভারতের বিভিন্ন রাজ্যে নিজেদের অধিকার ও নাগরিক সুবিধার দাবিতে রাস্তায় নেমেছে নতুন প্রজন্মের আরেক অংশ—জেন আলফা। উন্নত স্কুল, নিরাপদ সড়ক, বিশুদ্ধ পানি, পর্যাপ্ত শিক্ষক, মানসম্মত খাবার ও প্রয়োজনীয় নাগরিক সুবিধার দাবিতে স্কুলশিক্ষার্থীদের এই আন্দোলন ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু হওয়া জেন জির বিভিন্ন আন্দোলন নতুন প্রজন্মকেও নিজেদের অধিকার ও সমস্যার বিষয়ে সোচ্চার হতে অনুপ্রাণিত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি শিক্ষার্থী আন্দোলনের প্রভাবেই বিভিন্ন রাজ্যে স্কুল ও নাগরিক সুবিধা নিয়ে নতুন করে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ গ্রামাঞ্চলের সরকারি স্কুলগুলোর উন্নয়নের দাবিতে ‘স্কুল ঠিক করো’ নামে একটি প্রচারণা শুরু করেন। এরপর বিভিন্ন রাজ্যে স্কুলশিক্ষার্থীদের স্থানীয় সমস্যা নিয়ে প্রতিবাদ আরও দৃশ্যমান হয়ে ওঠে।

যেসব দাবি নিয়ে আলফা জেনারেশনের শিক্ষার্থীরা আন্দোলন করছেন:

পাকা রাস্তার দাবিতে শিক্ষার্থীদের পদযাত্রা

উত্তর প্রদেশের হামিরপুরে গত ১১ আগস্ট পাকা সড়কের দাবিতে জাতীয় পতাকা হাতে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের দিকে পদযাত্রা করে একদল স্কুলশিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, বৃষ্টির সময় রাস্তা কাদায় পরিণত হওয়ায় স্কুলে যাতায়াত কঠিন হয়ে পড়ে। এর মধ্যে বন বিভাগ বিকল্প পথও বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে নিজেদের সমস্যার কথা জানায়।

এর আগে ২৮ জুলাই ফতেহপুরের কিশানপুরে সর্বোদয় ইন্টার কলেজের প্রায় দেড় হাজার শিক্ষার্থী সুপেয় পানি, শ্রেণিকক্ষে সচল পাখা, অবকাঠামো সংস্কার এবং মানসম্মত মধ্যাহ্নভোজের দাবিতে চার ঘণ্টা অবস্থান করে।

পরে শিক্ষা কর্মকর্তারা প্রতিটি শ্রেণিকক্ষে চারটি করে পাখা, পানি ঠান্ডা রাখার ব্যবস্থা এবং অন্যান্য দাবি পূরণের লিখিত আশ্বাস দেন।

শিক্ষক ও অবকাঠামো সংকটেও আন্দোলন

রাজস্থানের বারমেরে শিক্ষক সংকটের প্রতিবাদে সরকারি স্কুলের ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। জালোরের মেগালওয়া গ্রাম ও জয়পুরে বাক ও শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থীরাও প্রতীকী ভাষায় সরকারি স্কুলের জরাজীর্ণ অবস্থা তুলে ধরে প্রতিবাদ জানায়।

বিহারের গয়া জেলার সিমুয়ারা মধ্য বিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থী গত ৩০ জুলাই নিম্নমানের খাবার, ভাঙা চাপকল, অপরিচ্ছন্ন শৌচাগার ও খেলাধুলার সরঞ্জামের অভাবের প্রতিবাদে টিকরী মহকুমা কর্মকর্তার দপ্তরে বিক্ষোভ করে স্মারকলিপি দেয়।

পরে মহকুমা কর্মকর্তা পাঁচ দিনের মধ্যে সমস্যাগুলো সমাধানের নির্দেশ দেন। একই সঙ্গে বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

বাসভাড়া থেকে শিক্ষক নিয়োগ—বিভিন্ন দাবিতে সরব শিক্ষার্থীরা

মধ্যপ্রদেশের সিরোঞ্জে বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে ক্যানিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের একটি দল বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। তাদের অভিযোগ, অস্বাভাবিক হারে ভাড়া বাড়ায় স্কুলে যাতায়াত কঠিন হয়ে পড়েছে।

মহারাষ্ট্রের ধরাশিব জেলার সোনারি গ্রামের জেলা পরিষদ স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষক সংকট দূর করার দাবিতে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান শুরু করেছে।

নাগপুরের খেতাপুরে সাত কিলোমিটার কাদামাটির রাস্তা পেরিয়ে স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। সেখানে স্কুলবাস চালুর দাবি জানিয়েছে তারা। আর নাশিকে শিক্ষার্থীরা প্লাস্টিকের বোতলকে মাইক্রোফোন হিসেবে ব্যবহার করে ভাঙাচোরা রাস্তা নিয়ে নিজেরাই ভিডিও প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবন্ধী শিক্ষার্থীরাও আন্দোলনে

উত্তরাখণ্ডের দেরাদুনে শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ প্রতিষ্ঠানের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরাও আন্দোলনে নেমেছে। আধুনিক সুযোগ-সুবিধা, আর্থিক অনুদান এবং স্থায়ী পরিচালক নিয়োগের দাবিতে আগস্টজুড়ে তারা একাধিক দিন বিক্ষোভ করেছে।

ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়া এসব আন্দোলনে একটি বিষয় স্পষ্ট—শিক্ষার্থীরা এখন শুধু শ্রেণিকক্ষের সমস্যার মধ্যেই নিজেদের দাবি সীমাবদ্ধ রাখছে না; শিক্ষা, যাতায়াত, নিরাপত্তা, নাগরিক সুবিধা ও প্রশাসনিক জবাবদিহির মতো বিষয়েও তারা সরব হচ্ছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা