হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের উপ-স্পিকার আলী নিকজাদ। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি নিয়ে কোনো সামরিক সমাধান নেই এবং এই অঞ্চলে একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে।

ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সম্প্রতি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে দেওয়া এক ভাষণে আলী নিকজাদ বলেন, যুদ্ধের দিনগুলোতে ইরান আগ্রাসী ও বিভ্রান্ত শত্রুকে বোঝানোর চেষ্টা করেছে যে হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না। তবে সে সময় বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল।

ইরানের এই পার্লামেন্ট সদস্য বলেন, সময়ই বিভ্রান্ত মানুষের জন্য সবচেয়ে বড় শিক্ষক। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ় অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উপলব্ধি করেছে যে হরমুজ প্রণালি উন্মুক্ত করার ক্ষেত্রে সামরিক কোনো সমাধান নেই।

আলী নিকজাদের দাবি, পরিস্থিতির পরিবর্তিত বাস্তবতার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মানিয়ে নিতে হবে এবং এই অঞ্চলে তৈরি হওয়া নতুন ব্যবস্থার কাছে তাদের নতি স্বীকার করতে হবে।

তবে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট মোকাবিলার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার হচ্ছে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা এবং এসব সংকটের প্রভাব কমিয়ে আনা।

সূত্র: আল-জাজিরা।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা