ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

‘যুদ্ধে জিতেছে ইরান’: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ সমন্বয়কারী মোহাম্মদ বাঘের গালিবাফ। তবে এই সাফল্যকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে আরও শক্তিশালী অবস্থান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। একই সঙ্গে দেশের জনগণকে উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা ধরে রাখার আহ্বান জানান।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইরানি পার্লামেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিলের এক বৈঠকে দেওয়া বক্তব্যে গালিবাফ এসব মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের দায়িত্বশীল ব্যক্তিদের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত সর্বোচ্চ নেতার নির্বাহী সক্ষমতা ও ক্ষমতা আরও শক্তিশালী করা। তার ভাষ্য, একটি শক্তিশালী ইরান গড়ে তুলতে হলে এ লক্ষ্য থেকেই সব উদ্যোগের সূচনা করতে হবে।

গালিবাফের মতে, যুদ্ধের অর্জনকে স্থায়ী করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও নেতৃত্বের সক্ষমতা আরও জোরদার করা প্রয়োজন।

সূত্র: ডন

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা