ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার (৩১ জুলাই) দিল্লি থেকে বিমানে করে তিনি কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।

শনিবার তিনি কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন। আয়োজকদের তথ্যমতে, অনুষ্ঠানে তিনি একটি কবিতা আবৃত্তি করবেন। এছাড়া অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ময়মনসিংহে জন্ম নেওয়া তসলিমা নাসরিন বিতর্কিত লেখালেখির জেরে ১৯৯৪ সালে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। পরে তিনি ইউরোপে বসবাসের পর ভারতে এসে কলকাতায় স্থায়ীভাবে থাকতে শুরু করেন। তবে আত্মজীবনী ‘দ্বিখণ্ডিত’ প্রকাশের পর তা ঘিরে তীব্র বিতর্ক ও বিক্ষোভের সৃষ্টি হলে ২০০৭ সালে কলকাতা ছাড়তে হয় তাকে। এরপর তিনি দিল্লিতে যান এবং পরবর্তী সময়ে ইউরোপে অবস্থান করে আবার দিল্লিতে ফিরে বসবাস শুরু করেন।

কলকাতায় পৌঁছে তসলিমা নাসরিন বলেন, “এখানে ফিরতে পেরে আমার খুব ভালো লাগছে।” দীর্ঘদিন ধরেই তিনি কলকাতায় ফেরার ইচ্ছার কথা প্রকাশ করে আসছিলেন এবং শহরটিকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে উল্লেখ করে থাকেন।

সূত্র: ইন্ডিয়া টুডে, ইকোনোমিক টাইমস।

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা