আন্তর্জাতিক

 মোদির সাথে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এ বিষয়ে এক বিবৃতিতে মোদি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে অব্যাহত প্রচেষ্টা এই অঞ্চলে স্থায়ী শান্তি আনবে।

মোদি আরও লিখেছেন, ‘পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছি। আলোচনায় যে অগ্রগতি হয়েছে তাকে স্বাগত জানিয়েছি এবং আশা প্রকাশ করেছি যে নিরন্তর প্রচেষ্টা এই অঞ্চলে স্থায়ী শান্তি বয়ে আনবে। ভারত এবং বিশ্বের জন্য হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছি।’

এদিকে, ইরানের পেজেশকিয়ান প্রধানমন্ত্রীকে এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী মোদি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া বোঝাপড়াকে স্বাগত জানান এবং ভারতের দীর্ঘদিনের এই অবস্থান পুনর্ব্যক্ত করেন যে, সকল সমস্যার সমাধান সংলাপ ও কূটনীতির মাধ্যমেই হওয়া উচিত।

এছাড়া মোদি এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি নৌ ও বাণিজ্যের স্বাধীনতা রক্ষার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

সূত্র: এনডিটিভি

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা