আন্তর্জাতিক

এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালু করা হবে: শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে ধর্মান্তরের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। জাতীয় নিরাপত্তা জোরদার ও বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার কলকাতার রবীন্দ্র সদনে ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গে ধর্মান্তর এবং জনসংখ্যার কাঠামোয় পরিবর্তন ঘটছে, যা সামাজিক স্থিতি ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।

তিনি বলেন, “আমাদের কিছুটা সময় দিন। পশ্চিমবঙ্গে ধর্মান্তরের বিরুদ্ধে কঠোর আইন, অভিন্ন দেওয়ানি বিধি এবং এনআরসি চালু করা হবে।”

শুভেন্দু আরও দাবি করেন, সীমান্ত এলাকায় অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় জমি সরবরাহ করা হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও নিয়ন্ত্রণে সীমান্তবর্তী জেলাগুলোতে আটক কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে জাতীয় নিরাপত্তা ও সাংস্কৃতিক পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে, তাদের ফেরত পাঠানো হবে।

নাগরিকত্ব (সংশোধন) আইন (সিএএ) প্রসঙ্গে তিনি বলেন, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দুরা অনুপ্রবেশকারী নন এবং আইন অনুযায়ী তারা নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন।

এ সময় তিনি আরও বলেন, দেশের প্রতিরক্ষা বাহিনীকে অপমান বা জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডকে পশ্চিমবঙ্গে প্রশ্রয় দেওয়া হবে না।

সুত্র: এনডিটিভি।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা