আন্তর্জাতিক

জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে 

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ দশমিক ৯ শতাংশ কমেছে।

ট্রাম্পের এক হুমকির পর বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। ইরান সঠিক আচরণ না করলে তিনি আবারও বোমা হামলার হুমকি দিয়েছিলেন।
টানা কয়েকদিন কমার পর বুধবার হঠাৎ ব্রেন্ট অয়েলের বেড়ে গিয়েছিল। এদিন ব্যারেলপ্রতি ৮১ ডলার ছাড়িয়ে যায়।

চুক্তির পর শেয়রবাজারও চাঙ্গা হয়ে উঠেছে। জাপানের প্রধান সূচক নিকেই ২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কসপি উভয়ই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। এ দুটি সূচক যথাক্রমে ২ শতাংশ ও ১ দশমিক ৭ শতাংশেরও বেশি বেড়েছে। তাইওয়ানের শেয়ারবাজার সূচক তায়েক্সও এক দশমিক তিন শতাংশ বেড়েছে।

মার্কিন স্টক ফিউচারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে। আজ এসএন্ডপি ৫০০ এবং প্রযুক্তি-নির্ভর নাসডাক কম্পোজিট উভয়ে বেড়েছে। এ দুটি যথাক্রমে প্রায় ০ দশমিক ৮ শতাংশ এবং ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রস্তাবিত স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে ইসলামাবাদ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (ইসলামাবাদ এমওইউ) স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান ও মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে এ তথ্য।

গতকাল বুধবার (১৭ই জুন) রাজধানী প্যারিসের ভার্সাইলিস প্রাসাদে এ চুক্তি স্বাক্ষর করেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি স্বাক্ষরের পর রাজধানী তেহরানে নিজ দপ্তরে এই চুক্তি স্বাক্ষর করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ানও।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা