আন্তর্জাতিক

কুয়েতে গৃহকর্মী নিয়োগে নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক    

গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়াকে সুশৃঙ্খল ও কার্যকর করতে নতুন সার্কুলার জারি করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সার্কুলার অনুযায়ী, ১০টি দেশ থেকে পুরুষ ও নারী গৃহকর্মী নিয়োগের অনুমতি দেয়া হয়েছে। পাশাপাশি ২৭টি দেশ থেকে গৃহকর্মী নিয়োগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

অনুমোদিত দেশগুলোর মধ্যে রয়েছে ফিলিপিন্স, শ্রীলঙ্কা, ভারত,দক্ষিণ আফ্রিকা, বেনিন, সেনেগাল (শুধুমাত্র পুরুষ কর্মী), ইরিত্রিয়া, ইথিওপিয়া, ভিয়েতনাম এবং নেপাল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ারের সুপারিশ ও মূল্যায়নের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপের মাধ্যমে গৃহকর্মী নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি, শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং নিয়োগ প্রক্রিয়াকে আরও কার্যকর করা সম্ভব হবে।

বাংলাদেশ থেকে দীর্ঘদিন থেকে সরকারিভাবে নারী গৃহকর্মী প্রেরণ বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। কিন্তু পুরুষ গৃহকর্মী, দারোয়ান, বাবুর্চী, ড্রাইভারসহ বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমিকরা যাচ্ছেন কুয়েতে। বর্তমানে প্রকাশিত অনুমোদিত দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকায় কুয়েতে গৃহকর্মী পাঠানোর বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে কুয়েত ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে ভবিষ্যতে কোনো সমঝোতা বা নতুন সিদ্ধান্ত আসে কি না, সেদিকে নজর রয়েছে প্রবাসী মহলের।


কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ববর্তী সরকারি সার্কুলার ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে প্রকাশিত নিষিদ্ধ দেশগুলোর তালিকায় রয়েছে: মালাউই, চাদ, সিয়েরা লিওন, নাইজার, তানজানিয়া, গাম্বিয়া, ঘানা, জিম্বাবুয়ে, ক্যামেরুন, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, ইরিত্রিয়া,ইন্দোনেশিয়া, ভুটান, আইভরি কোস্ট, মাদাগাস্কার, জিবুতি, ইথিওপিয়া, বুরকিনা ফাসো, গিনি, গিনি-বিসাউ, কেনিয়া, উগান্ডা, নাইজেরিয়া, টোগো, সেনেগাল, লাইবেরিয়া।

২০২৬ সালের প্রতিবেদনে ১০টি অনুমোদিত দেশের তালিকা প্রকাশ করা হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা