আন্তর্জাতিক

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: ড্রোন হামলার পর রাডার স্টেশনে মার্কিন পাল্টা আঘাত

সান নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করার পর উপকূলীয় রাডার স্টেশন লক্ষ্য করে পাল্টা সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালির দিকে আসা চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ তারা প্রতিহত করেছে। তাদের দাবি, এই ড্রোনগুলো বাণিজ্যিক ও সামুদ্রিক জাহাজের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছিল।

ড্রোন প্রতিহতের পর সম্ভাব্য নতুন হামলা ঠেকাতে ইরানের গোরুক ও কেশম দ্বীপে থাকা উপকূলীয় নজরদারি রাডার স্টেশনগুলোতে লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয় বলে জানায় সেন্টকম।

তবে এই হামলা নিয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে পরিস্থিতি আরও অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

এর আগে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে বলে দাবি করা হয়। তবে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার ভুলের ফল হতে পারে।

অন্যদিকে মার্কিন সেনাবাহিনী ইরানের এই দাবি প্রত্যাখ্যান করে জানায়, কুয়েতের ঘটনায় ইরানই সরাসরি জড়িত ছিল।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাল্টাপাল্টি হামলা ও প্রতিরোধমূলক সামরিক পদক্ষেপের কারণে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যেখানে বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি পরিবহন হয়।

বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত যদি নিয়ন্ত্রণে না আসে, তবে এটি পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা