আন্তর্জাতিক

হোয়াইট হাউসের বাইরে নিহত নাসির বেস্ট সম্পর্কে যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে শনিবার (২৩ মে) গুলিতে নিহত হওয়া ২১ বছর বয়সী নাসির বেস্ট এর আগেও একাধিকবার সিক্রেট সার্ভিসের নজরে এসেছিলেন বলে জানিয়েছে সিএনএন।

আদালতের নথি অনুযায়ী, এর মধ্যে একবার তাকে জোরপূর্বক মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আরেক ঘটনায় স্থানীয় পুলিশ তাকে আটক করেছিল, যখন তিনি দাবি করেছিলেন যে ‘তিনি যিশুখ্রিস্ট’।

এদিকে বেস্টের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোতেও উদ্বেগজনক কিছু বার্তা পাওয়া গেছে। একটি পোস্টে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতার হুমকি দিয়েছেন বলে মনে হয়েছে। অন্য একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি আসলে ঈশ্বরের পুত্র।’

সিক্রেট সার্ভিস জানিয়েছে, হোয়াইট হাউসের বাইরে একটি নিরাপত্তা চৌকির দিকে এগিয়ে এসে এক ব্যক্তি কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র নিশ্চিত করে, নিহত ওই ব্যক্তি ছিলেন নাসির বেস্ট। গোলাগুলির সময় এক পথচারীও আহত হন।

ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। তবে তিনি অক্ষত রয়েছেন।

আদালতের হলফনামা অনুযায়ী, গত গ্রীষ্মে হোয়াইট হাউসের আশপাশে বেস্টের সঙ্গে একাধিকবার দেখা হয়েছিল কর্মকর্তাদের। নথিতে বলা হয়, হোয়াইট হাউস কমপ্লেক্সের বিভিন্ন প্রবেশপথ দিয়ে কীভাবে ভেতরে যাওয়া যায়, তা জানতে চেয়ে ঘোরাঘুরি করার কারণে তিনি ‘সিক্রেট সার্ভিসের পরিচিত ব্যক্তি’ ছিলেন।

২০২৫ সালের ২৬ জুন হোয়াইট হাউস কমপ্লেক্সের একটি অংশে গাড়ি প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে তাকে জোরপূর্বক মানসিক হাসপাতালে ভর্তি করা হয় বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।

এরপর ২০২৫ সালের ১০ জুলাই সতর্কবার্তা উপেক্ষা করে বেস্ট হোয়াইট হাউসের বাইরের একটি সংরক্ষিত এলাকায় প্রবেশ করেন। সেখানে কয়েকজন কর্মকর্তা তাকে ঘিরে ধরেন। ওই সময় বেস্ট নিজেকে যিশুখ্রিস্ট দাবি করেন এবং বলেন যে ‘তিনি গ্রেপ্তার হতে চান।’

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা