আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মসজিদে হামলায় শত প্রাণ বাঁচিয়ে বীর আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর ইসলামিক সেন্টারের মসজিদে বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত হয়েছেন। গুলিতে প্রাণ গেছে সন্দেহভাজন দুই বন্দুকধারীরও।

ওই হামলার সময় নিজের জীবন বাজি রেখে শতাধিক মানুষের প্রাণ বাঁচিয়েছেন নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ। হামলায় নিহত হলেও স্থানীয় মুসলিম সম্প্রদায় ও পুলিশের কাছে তিনি এখন একজন ‘বীর’।

সোমবার সংঘটিত ওই হামলায় আমিন আবদুল্লাহসহ আরো দুই মুসল্লি নিহত হন। হামলাকারী ছিল দুই কিশোর, যারা পরে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ।আমিন আবদুল্লাহ ছিলেন আট সন্তানের জনক এবং দীর্ঘদিন ধরে ইসলামিক সেন্টারে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াল বলেন, তার কর্মকাণ্ড নিঃসন্দেহে বীরত্বপূর্ণ ছিল। তিনি বহু মানুষের জীবন রক্ষা করেছেন।

পুলিশের তথ্যমতে, হামলাকারীরা মসজিদের প্রবেশমুখ দিয়ে দৌড়ে যাওয়ার সময় আবদুল্লাহ তাদের থামানোর চেষ্টা করেন। তখনই তারা গুলি করতে থাকেন। একই সঙ্গে তিনি দ্রুত লকডাউন কার্যক্রম চালু করেন, যার ফলে ইসলামিক সেন্টারের স্কুলে থাকা প্রায় ১৪০ শিশু নিরাপদে আশ্রয় নিতে সক্ষম হয়।

নিহত অন্য দুইজন হলেন– মনসুর কাজিহা ও নাদের আওয়াদ। পুলিশ জানায়, পার্কিং লটে হামলাকারীদের মনোযোগ আকর্ষণ করে তারা আরো প্রাণহানি ঠেকানোর চেষ্টা করেছিলেন। স্থানীয় মুসলিম সংগঠন আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের মুখপাত্র তাজহীন নিজাম বলেন, আমিন ছিলেন সবার প্রিয় মানুষ। তিনি প্রতিদিন হাসিমুখে সবাইকে স্বাগত জানাতেন। তিনি একজন সত্যিকারের শহীদ ও নায়ক।

মসজিদ কর্তৃপক্ষও এক বিবৃতিতে আবদুল্লাহকে ‘অন্যদের নিরাপত্তার জন্য নিজের জীবন উৎসর্গকারী সাহসী মানুষ’ হিসেবে বর্ণনা করেছে। হামলার পর মঙ্গলবার সন্ধ্যায় এক শোকসভায় আবদুল্লাহর মেয়ে হাওয়া আবদুল্লাহ বলেন, আমার বাবা চাইতেন আমাদের কমিউনিটি একসঙ্গে থাকুক। মানুষ যেন পরিচয় বা মতভেদ ভুলে আরো ভালো হয়।

পুলিশ জানায়, হামলার আগে এক হামলাকারীর মা পুলিশকে ফোন করে জানান যে তার ছেলে এক বন্ধুকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে এবং আত্মহত্যাপ্রবণ হতে পারে। কয়েক ঘণ্টা পর ইসলামিক সেন্টারের বাইরে গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করা হয়। পরে কাছাকাছি একটি গাড়ির ভেতর দুই সন্দেহভাজনের মরদেহ পাওয়া যায়।

ঘটনাটি ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ প্রধান স্কট ওয়াল। তদন্তে হামলাকারীদের সংশ্লিষ্ট তিনটি বাড়ি থেকে ৩০টির বেশি আগ্নেয়াস্ত্র ও একটি ক্রসবো উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাদের কাছ থেকে ধর্মীয় ও বর্ণবাদী মতাদর্শসংবলিত লেখা ও একটি ম্যানিফেস্টোও উদ্ধার করা হয়েছে। টড গ্লোরিয়া বলেন, এই হামলাকারীরা আমাদের শহরের প্রতিনিধিত্ব করে না। বরং নিহত এই তিন মুসলিম নাগরিকই আমাদের প্রকৃত পরিচয় বহন করেন।

অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, রাজনৈতিক সহিংসতা যুক্তরাষ্ট্রে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতভেদ থাকলে আমাদের কথা বলতে হবে, গুলি চালাতে নয়।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা