আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলা, ১৪ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নুতে গাড়ি বোমা হামলা ও গুলিতে ১৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (৯ মে) রাতে আফগানিস্তান সীমান্তবর্তী এ জেলাতে হামলার ঘটনা ঘটে।

ইত্তেহাদ-উল-মুজাহিদীন পাকিস্তান নামে একটি সশস্ত্র গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।

জাহিদ খান নামে এক পুলিশ কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, একটি নিরাপত্তা চৌকির কাছে এক আত্মঘাতী বোমা হামলাকারী ও কিছু সন্ত্রাসী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটান। এতে ওই নিরাপত্তা চৌকিটি ভেঙে পড়ে যায়। শনিবারের ওই হামলার পর ঘটনাস্থলে দেখা গেছে পুলিশের ওই চৌকিটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সকে নিরাপত্তাবাহিনীর কয়েকজন সূত্রের বরাতে জানিয়েছে, বোমা হামলার পর পুলিশ সদস্যদের ওপর অ্যাম্বুশ করে সন্ত্রাসীরা। ওই সময় তাদের ছোড়া গুলিতে হতাহত হন কয়েকজন। ওই পুলিশ সদস্যরা বোমা হামলার পর ঘটনাস্থলে গিয়েছিলেন।

নাম গোপন রাখার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেছেন, সন্ত্রাসীরা প্রথমে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এরপর তারা গুলি করা শুরু করে। অন্য পুলিশ সদস্যদের তখন সহায়তার জন্য সেখানে পাঠানো হয়। কিন্তু সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ ছাড়া হামলায় ড্রোনও ব্যবহার করা হয়েছে। পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে। ওই গাড়ি বোমার বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে পাশের বেসামরিক মানুষের ঘরবাড়িও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা