আন্তর্জাতিক

১ ব্যারেল ১ ডলার সমপরিমান ক্রিপ্টোকারেন্সি হবে টোল !

আন্তর্জাতিক ডেক্স

যুদ্ধবিরতি শুরুর পর মাত্র হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচল করেছে। আর বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার সংগৃহীত জাহাজ চলাচল ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, গত বুধবার থেকে মাত্র ১০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

অ্যাক্সিওস জানিয়েছে, ইরান এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছে থেকে টোল হিসেবে জাহাজে থাকা প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে চাইছে, যা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পরিশোধ করতে হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই টোল আদায় বন্ধ করতে বলেছেন, অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, তাঁর দেশই এই গুরুত্বপূর্ণ জলপথটি নিয়ন্ত্রণ করবে।

একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানিদের ভয়ে জাহাজগুলো সেখান দিয়ে চলাচল করছে না। ইরান সবাইকে হুমকি দিচ্ছে এবং বাধ্য করছে। আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির প্রধান সুলতান আল জাবের লিঙ্কডইনের একটি পোস্টে লিখেছেন, ‘এই মুহূর্তে স্বচ্ছতা প্রয়োজন। তাই পরিষ্কারভাবে বলা ভালো- হরমুজ প্রণালি খোলা নেই। চলাচলে বাধা দেওয়া হচ্ছে। শর্তারোপ করা হচ্ছে এবং নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বৃহস্পতিবার নতুন এক বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় ইরান ‘হরমুজ প্রণালি ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে’।

অ্যাক্সিওস লিখেছে, এই ‘নতুন পর্যায়ের’ মধ্যে সম্ভাব্য টোল বা মাশুল আদায়ের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে। সেটি হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়বে। বৃহস্পতিবার দিন শেষে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের কাছাকাছি ছিল।

দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে অ্যাক্সিওস আরও লিখেছে, তেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যবাহী শত শত ট্যাঙ্কার এখনো হরমুজ প্রণালি অতিক্রমের অপেক্ষায় আছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, এই সংকটের মধ্যে পারস্য উপসাগরে প্রায় ২০ হাজার নাবিক কার্যত আটকা পড়ে আছেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা