আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের প্রস্ততি!

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধে প্রথমবারের মতো মেরিন স্থল সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার আলজাজিরা জানিয়েছে, ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সদস্যরা ইতোমধ্যে জাপানের ওকিনাওয়াতে থেকে রওনা করেছেন। এই সেনারা ইরানের মূল ভূখণ্ডে প্রবেশ ও স্থল অভিযান পরিচালনা করতে পারেন। এর মাধ্যমে তারা হতে যাচ্ছেন ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধে মোতায়েন করা প্রথম স্থল সেনার দল। মেরিনরা স্থল ও সমুদ্র– উভয় স্থানেই পারদর্শী। যুক্তরাষ্ট্রের নতুন এ পদক্ষেপ যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে খুব ধীরে ধীরে তার সামরিক অবস্থান বাড়াচ্ছে। শিগগিরই সবকিছু শেষ করার ইচ্ছা তাদের নেই।

পারস্য উপসাগরে থাকা ইরানের ‘অর্থনৈতিক মেরুদণ্ড’ খার্গ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার রাতে দ্বীপে থাকা ইরানের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে দ্বীপটিতে ইরানের জ্বালানি তেলের স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করারও হুমকি দিয়েছেন তিনি। জবাবে সংযুক্ত আরব আমিরাতে মার্কিন স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান। পাঁচ বর্গমাইলের খার্গ দ্বীপের মাধ্যমে ইরান তাদের ৯০ শতাংশ তেল বিদেশে রপ্তানি করে।

গতকাল শনিবার ছিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের ১৫তম দিন। বিবিসির লাইভ ব্লগে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্ডকম) বলেছে, খার্গ দ্বীপে তারা ৯০টির বেশি সামরিক লক্ষ্যে হামলা চালিয়েছে। তবে জ্বালানি তেলের কোনো স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি। জবাবে ইরান বলেছে, তাদের তেল সরবরাহ স্বাভাবিক আছে, ক্ষয়ক্ষতি হয়নি। দ্বীপে হামলার প্রতিবাদে তারা আরব আমিরাতে মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করবে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ইরানের দ্বীপে হামলার কথা জানিয়ে গতকাল ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলো মার্কিন নৌবাহিনী শিগগিরই পাহারা দিয়ে নিয়ে যাওয়া শুরু করবে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, খার্গ থেকে ইরানের প্রায় সব অপরিশোধিত তেল রপ্তানি নিয়ন্ত্রণ করা হয়। এই দ্বীপের সামরিক স্থাপনাগুলোকে মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম শক্তিশালী বোমা হামলায় পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।

তবে আপাতত দ্বীপের তেল অবকাঠামোতে হামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। ট্রাম্প সতর্ক করে বলেন, ‘যদি ইরান বা অন্য কেউ হরমুজে জাহাজ চলাচলে বাধা দেয়, তবে সেই সিদ্ধান্ত বদলানো হবে।’

এ প্রেক্ষাপটে প্রথমবারের মতো আড়াই হাজার মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে তলব করা হয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালাতে পারে।

দ্বীপ নিয়ে উত্তেজনার মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত আছে। গতকাল ইরানের দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি বলেছে, তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহও।

ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের জাদুঘর ও ঐতিহাসিক স্মৃতিস্তম্ভসহ কমপক্ষে ৫৬টি সাংস্কৃতিক স্থান ‘গুরুতর কাঠামোগত ক্ষতির’ মুখোমুখি হয়েছে। তেহরান প্রদেশে ১৯টি ও কুর্দিস্তান প্রদেশে ১২টি বিশিষ্ট স্মৃতিস্তম্ভও ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে হামলায় ১২ জন স্বাস্থ্যকর্মী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মার্কিন সামরিক বাহিনীকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছে। কুয়েতি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় তিন সৈন্য আহত হয়েছে। কুয়েতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, গত ২৪ ঘণ্টায় বিমান প্রতিরক্ষা বাহিনী সাতটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। দুটি কেন্দ্রের আশপাশে আঘাত করেছে।

ইসরায়েল দাবি করেছে, হামলায় ইরানের এক জ্যেষ্ঠ সামরিক গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোতে ইউক্রেনের সমর্থনকে ‘রসিকতা’ বলে উল্লেখ করেছে রাশিয়া।
বাগদাদে মার্কিন দূতাবাস মার্কিন নাগরিকদের এখনই ইরাক ছাড়ার আহ্বান জানিয়েছে। যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলিরা গতকালও বিক্ষোভ করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে তারা এ পর্যন্ত ইরানে ৪০০টি বিমান হামলা চালিয়েছে। বাগদাদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা হয়েছে। হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে থাকার দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। প্রণালি খোলা রয়েছে বলেও তিনি জানান। ইরানের কুর্দিস্তানে হামলায় এ পর্যন্ত ১১২ জন নিহত হয়েছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা