ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ

সান নিউজ অনলাইন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ইমরান খানকে 'যুদ্ধের উগ্রপন্থায় গ্রাসকারী চরমপন্থী' বলে অভিহিত করে এ নিষেধাজ্ঞার কথা জানান। তথ্য: জিও টিভি

তথ্যমন্ত্রী সংবাদমাধ্যম জিও টিভির ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে বলেছেন, 'কয়েদিদের সঙ্গে সাক্ষাৎ হয় আইন ও প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী। এখন কোনো সাক্ষাৎ নেই। সব সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে। জেলের ভেতর থেকে শত্রুর এজেন্ডা এগিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হবে না।'

কারাগারের বাইরে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টাকারীদের বিরুদ্ধেও দ্রুত এবং দৃঢ় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।

পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী পিটিআই প্রতিষ্ঠাতাকে 'মানসিকভাবে অসুস্থ ব্যক্তি' এবং 'জাতীয় নিরাপত্তার জন্য হুমকি' বলে অভিহিত করার কয়েক ঘণ্টা পরেই তথ্যমন্ত্রীর এই মন্তব্য করেন।

উল্লেখ্য, মাত্র দুই দিন আগে ইমরান খানের সঙ্গে তার বোন উজমা খানের সাক্ষাৎ হয়েছিল। সাক্ষাতের পর তিনি জানান, সেনাপ্রধান অসীম মুনিরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইমরান খান।

এর আগে ইমরান খানের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে অভিযোগ করে বলা হয়, জাল অভিযোগে তাকে ও তার স্ত্রীকে ‘মুনিরের নির্দেশে’ জেলে বন্দি করে রাখা হয়েছে। তাকে নির্জন কারাবাস দেওয়া হয়েছে এবং তার ওপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দীর্ঘদিন তার সঙ্গে বাইরের কারও যোগাযোগ না থাকায় পিটিআই ও সমর্থকদের মধ্যে অসন্তোষ বাড়ে এবং আন্দোলনের ডাক দেওয়া হয়। সেই অবস্থার পরিপ্রেক্ষিতেই সম্প্রতি একবার সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে।

৭৩ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা