ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন স্থগিত করা ট্রাম্পের পরিকল্পনা

সান নিউজ অনলাইন 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলির ঘটনায় উদ্বিগ্ন হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন স্থগিত করার পরিকল্পনা ঘোষণা করেছেন। তবে তিনি কোন দেশগুলোকে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বিবেচনা করছেন তা স্পষ্ট করেননি। শুক্রবার সামাজিক মাধ্যম দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা তিনি ব্যক্ত করেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জানিয়েছেন, “যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করার সুযোগ করে দিতে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব।”

প্রেসিডেন্ট ট্রাম্প আরও হুমকি দিয়েছেন যে, তার পূর্বসূরি জো বাইডেনের আমলে অনুমোদিত “লাখ লাখ” অভিবাসন বাতিল করা হবে। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত সম্পদ নয় এমন যে কাউকে দেশ থেকে বের করা হবে।

এর আগে ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, ১৯টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা নাগরিকদের গ্রিনকার্ড কঠোরভাবে পর্যালোচনা করা হবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগের (USCIS) প্রধান জোসেফ এডলো জানিয়েছেন, প্রেসিডেন্ট তাকে নির্দেশ দিয়েছেন যে ঝুঁকিপূর্ণ বা উদ্বেগের তালিকায় থাকা ১৯টি দেশ থেকে আসা প্রত্যেক নাগরিকের গ্রিনকার্ড পর্যালোচনা করতে হবে।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়ার কঠোরতা বৃদ্ধি পাবে এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর নাগরিকদের জন্য প্রবেশ সীমাবদ্ধতা আরও কঠোর হবে। প্রশাসনের এই সিদ্ধান্তের পর রাজনৈতিক এবং মানবাধিকার বিষয়ক বিতর্ক শুরু হয়েছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা