ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মারা যাওয়ার গুজব উড়িয়ে ইমরান খানের সুস্থ থাকার খবর জেল কর্তৃপক্ষের

সান নিউজ অনলাইন 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) প্রতিষ্ঠাতা ইমরান খান আদিয়ালা জেলে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। সম্প্রতি তার জেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এমন গুজব জেল কর্তৃপক্ষ পুরোপুরি উড়িয়ে দিয়েছে। বুধবার (২৬ নভেম্বর) জেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইমরান খান আদিয়ালা জেলেই আছেন এবং তার স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

জেল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ইমরান খানের জেল থেকে সরানো হয়েছে এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সুস্থ আছেন এবং তার জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। জেল কর্তৃপক্ষ গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করেছেন এবং এটি জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিকারী হিসেবে বর্ণনা করেছেন।

ইমরান খান ২০২২ সালের এপ্রিলে বিরোধীদলের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিভিন্ন দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী মামলায় অভিযুক্ত হয়ে ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা জেলে বন্দি আছেন।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, জেলে ইমরান খান যে সুবিধা পাচ্ছেন, তা তার নিজস্ব জেল জীবনের তুলনায় অনেক উন্নত। তিনি বলেন, “ইমরান খানের জন্য যে খাবার আসে, তার মেন্যু দেখলে বোঝা যায়—এমন খাবার পাঁচ তারা হোটেলেও মেলা ভার।” মন্ত্রী আরও জানান, ইমরান খানের কক্ষে টেলিভিশন রয়েছে এবং তিনি যেকোনো চ্যানেল দেখতে পারেন। ব্যায়ামের জন্যও মেশিন রয়েছে।

তৎকালীন জেল সুপার আসাদ ওয়ারাইচের সময় ইমরান খানকে পর্যাপ্ত সুবিধা দেওয়া হয়নি—শীতকালে শুধু দুটি কম্বল দেয়া হতো এবং গরম পানির ব্যবস্থা ছিল না। খাজা আসিফ স্মৃতিচারণ করে বলেন, “আমরা ঠান্ডা মেঝেতে শুতাম এবং সাধারণ জেল খাবার খেতাম।”

মন্ত্রী আরও জানিয়েছেন, ইমরান খানকে ডাবল বেড ও ভেলভেট গদি দেওয়া হয়েছে। তিনি কটাক্ষ করে বলেন, “জেলের লাউডস্পিকারে তাঁর ওয়াশিংটন অ্যারেনা ভাষণও শুনিয়ে দেওয়া উচিত।”

জেল কর্তৃপক্ষ জোর দিয়ে জানিয়েছে, ইমরান খানের স্বাস্থ্য ও নিরাপত্তা সবসময় পর্যবেক্ষণে রয়েছে এবং যে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যকে তারা গুজব হিসেবে চিহ্নিত করছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা