আন্তর্জাতিক

গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক    

গাজা দখলে ইসরায়েলের সম্ভাব্য পরিকল্পনা এবং সেখানে অভিযানের সম্প্রসারণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৫ আগস্ট) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বিষয়টি তুলে ধরেন সংস্থাটির সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জেনকা বলেন, 'ইসরায়েলি পরিকল্পনার বিষয়টি যদি সত্য হয়, তাহলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।' তিনি আশঙ্কা প্রকাশ করেন, এমন পদক্ষেপ গাজায় এখনো আটক থাকা জিম্মিদের জীবন আরও বিপদের মুখে ফেলবে।

তিনি বলেন, 'এই অভিযানের সম্প্রসারণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হতে পারে। গাজাকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবেই বিবেচনা করতে হবে।'

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় দীর্ঘদিন চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন কৌশল নির্ধারণে জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নেতানিয়াহু পুরো গাজা দখলের পক্ষে অবস্থান নিয়েছেন বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে।

জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি গেং শুয়াংও এ সম্ভাব্য পরিকল্পনায় উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেন, 'আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাই, যেন তারা সম্ভাব্য সব বিপজ্জনক পদক্ষেপ থেকে বিরত থাকে।'

তিনি আরও বলেন, 'গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে প্রভাবশালী রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে।'

অন্যদিকে, জাতিসংঘের বৈঠকের আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার বলেন, 'যারা কথিত ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করছে, তারাই মূলত যুদ্ধ দীর্ঘায়িত এবং জিম্মিমুক্তির সম্ভাব্য সমঝোতা ব্যাহত করার জন্য দায়ী।'

প্রসঙ্গত, শিল্পোন্নত সাত দেশের সংগঠন গ্রুপ অব সেভেন (জি৭)-এর সদস্য ফ্রান্স, কানাডা ও ব্রিটেন আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা