আন্তর্জাতিক

রাশিয়ায় অর্ধশত আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক    

রাশিয়ার নিখোঁজ হওয়া একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে প্রায় ৫০ জন আরোহী ছিলেন।

চীন সীমান্তবর্তী রাশিয়ার আমুর অঞ্চলে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এটির মূল কাঠামো আগুনে জ্বলছিল। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার ওই অঞ্চলের গভর্নর প্রাথমিকভাবে জানিয়েছিলেন, রাশিয়ার পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এএন-২৪ উড়োজাহাজটির খোঁজে তল্লাশি অভিযান চলছে।


স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ও বলেছিল, সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইনস আনগারার উড়োজাহাজটি চীন সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের তুনদার শহরের দিকে যাওয়ার পথে রাডারের স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যায়।

আঞ্চলিক গভর্নর ভাসিলি অরলভ প্রাথমিক তথ্যের বরাতে বলেন, উড়োজাহাজটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে পাঁচটি শিশু। এ ছাড়া উড়োজাহাজে ক্রু ছিলেন ছয়জন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ভাসিলি অরলভ লেখেন, উড়োজাহাজটির সন্ধানে প্রয়োজনীয় বাহিনী ও উপকরণ মোতায়েন করা হয়েছে।

জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় উড়োজাহাজটিতে ৪০ জনের মতো আরোহী থাকার কথা বলেছে।

এদিকে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স রুশ জরুরি সেবা বিভাগের কর্মকর্তাদের বরাতে বলেছে, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ তুনদা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার (১০ মাইল) দূরে একটি পাহাড়ে পাওয়া গেছে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ওই বিভাগের কর্মকর্তা ইউলিয়া পেতিনা বলেন, ‘তল্লাশি অভিযান চালানোর সময় রোসাভিয়াতসিয়ার (রুশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) একটি মিগ-৮ হেলিকপ্টার উড়োজাহাজটির ফিউজালাজ (মূল কাঠামো) আবিষ্কার করে। সেটি আগুনে জ্বলছিল।’

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা