ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
জেরুজালেম, তেল আবিবে বিস্ফোরণ

ইসরায়েলে ফের সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আইডিএফ বলছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র চিহ্নিত করেছে। সেইসঙ্গে ইসরায়েলজুড়ে সাইরেন বাজিয়েছে। এ ছাড়া হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।

পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত জনগণকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছে আইডিএফ।

ইতোমধ্যে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত চারটি ক্ষেপণাস্ত্রের প্রভাব ইসরায়েলে পড়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে বলছে, জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে ইরানে সম্ভাব্য হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের ঊর্ধতন কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি সম্পর্কে জ্ঞাত ব্যক্তিদের বরাত দিয়ে বুধবার (১৮ জুন) ব্লুমবার্গ এই তথ্য জানিয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরিস্থিতি এখনো বিবর্তিত এবং এটি পরিবর্তন হতে পারে। কিছু কর্মকর্তা বলেছেন, চলতি সপ্তাহান্তেই ইরানে সম্ভাব্য হামলা হতে পারে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত তাদের যেকোনো সামরিক হস্তক্ষেপ সন্দেহাতীতভাবে তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।

তিনি বলেন, ইরানি জাতি চাপিয়ে দেওয়া যুদ্ধ ও চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং এই জাতি চাপের মুখে কারও কাছে আত্মসমপর্ণ করবে না।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা