ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানি জনগণকে যে আহ্বান জানালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগেও এই ধরনের কথা বলেছিলেন কিন্তু তবুও এবারের কথাগুলো তাৎপর্যপুর্ণ; কারণ যুদ্ধ চলমান।

‘অত্যাচারী শাসনের বিরুদ্ধে এক হোন’, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার এক ভিডিও বিবৃতিতে ইরানি জনগণের প্রতি এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তারা যেন ‘অশুভ ও দমনমূলক শাসনের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। তিনি আরো বলেন, ইসরায়েল বর্তমানে ‘ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক অভিযান’ পরিচালনা করছে।

নেতানিয়াহু বলেন, ‘সময় এসেছে ইরানি জনগণকে তাদের পতাকা ও ঐতিহাসিক উত্তরাধিকারকে ঘিরে একত্রিত হওয়ার। স্বাধীনতার জন্য এই দমনমূলক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়।’

বিবৃতিটি এমন এক সময় এসেছে, যখন ইসরায়েল ইসলামি প্রজাতন্ত্র ইরানে একযোগে ২০০-এর বেশি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলায় নিহত হয়েছেন একাধিক উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক।

নেতানিয়াহু জানান, ‘আমরা বর্তমানে ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক অভিযানের মধ্যে রয়েছি—অপারেশন ‘রাইজিং লায়ন’।

এই অভিযানের মাধ্যমে আমরা কেবল আমাদের লক্ষ্য অর্জন করছি না, বরং আপনাদের স্বাধীনতার পথও পরিষ্কার করছি।’

তিনি বলেন, ‘এই শাসকগোষ্ঠী জানে না তাদের ওপর কী নেমে এসেছে, বা সামনে কী আসছে। তারা কখনোই এতটা দুর্বল ছিল না।’ নেতানিয়াহু আরো বলেন, ‘আমাদের লড়াই হত্যাকারী ইসলামি শাসনের বিরুদ্ধে, যারা আপনাদের দমন করে, আপনাদের দরিদ্র করে রেখেছে।

এখনই সময়, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরুন, রুখে দাঁড়ান।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আরো কিছু ঘটবে। যতদিন লাগবে, ইসরায়েল এই অভিযান চালিয়ে যাবে।’

অন্যদিকে ইরান এই হামলাকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে মন্তব্য করেছে এবং পাল্টা হামলায় ‘জাহান্নামের দরজা’ ইসরায়েলের ওপর খুলে দেওয়ার হুমকি দিয়েছে।

প্রথমে ইরান প্রায় ১০০টি ড্রোন ইসরায়েলের দিকে পাঠায়, যেগুলোর অনেকগুলোই দেশটিতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়।

এরপর ছোড়া হয় ডজনখানেক ক্ষেপণাস্ত্র, যার কিছু ইসরায়েলের শহরগুলোতে আঘাত হানে। এতে এখন পর্যন্ত বহু আহত এবং একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থাগুলো। বিশ্বজুড়ে এই সংঘর্ষ ঘিরে বাড়ছে উদ্বেগ, আর তীব্র হচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা।

সূত্র : এএফপি

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা