ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে ব্যাংক লুট, ভবন-থানায় আগুন, এডিসিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

সশস্ত্র সন্ত্রাসীরা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সুরাবে নিজ বাসভবনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিদায়াতুল্লাহ বুলেদিকে হত্যা করেছে । একই সঙ্গে কয়েক ডজন সশস্ত্র ব্যক্তি শহরটিতে তাণ্ডব চালিয়েছে। খবর দ্য নিউজের।

শুক্রবার (৩০ মে) প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র ব্যক্তিরা সুরাবের কয়েকটি সরকারি কার্যালয়, একটি থানা জ্বালিয়ে দিয়েছে। এ ছাড়া একটি ব্যাংক লুট করেছে। সরকারি মুখপাত্র শহিদ রিন্দ সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা বুলেদির নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, নিজ বাসভবনে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে বুলেদি নিহত হয়েছেন। এই ঘটনার সময় বুলেদির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র ব্যক্তিরা সংখ্যায় অনেক ছিলেন, তারা স্থানীয় একটি ব্যাংক লুট করে এবং অন্তত ছয়টি সরকারি কার্যালয় জ্বালিয়ে দেয়।

এ ছাড়া সুরাবে একটি পুলিশ স্টেশনসহ আধা-সামরিকবাহিনী লেভিসের একটি পোস্টও জ্বালিয়ে দেয় সশস্ত্র ব্যক্তিরা। একই সঙ্গে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর চারটি গাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এই হামলার জন্য ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের দায়ি করেছেন শহিদ রিন্দ। তিনি বলেছেন, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে দ্রত পৌঁছায় এবং একটি অভিযান শুরু করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এই ঘটনাকে বেসামরিক নাগরিক, প্রশাসনিক কর্মকর্তা এবং সরকারি সম্পত্তিকে লক্ষ্য করে সন্ত্রাসবাদের একটি কাপুরুষোচিত কাজ বলে বর্ণনা করেছেন।

শেহবাজ শরিফ বলেছেন, সন্ত্রাসীরা ইচ্ছাকৃতভাবে নারী ও শিশুসহ নিরস্ত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা বেশ বেড়েছে। বিশেষ করে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলার ঘটনা ঘটছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা