ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সীমান্তে সেনাদের আবারো পাল্টাপাল্টি গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক

ভারত-পাকিস্তান সীমান্তে সেনাদের আবারো পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) গুলি চালানোর অভিযোগ করেছে ভারত। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও।

শনিবার (২৬ এপ্রিল) ভারতের গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, অস্ত্রবিরতি লঙ্ঘন করে শুক্রবার রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় আবারো গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতও।

সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবরও গোলাগুলি হয়।

এই পরিস্থিতিতে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই দ্রুত সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ভারত-পাকিস্তানের বিরোধকে ঐতিহাসিক আখ্যা দেন। বলেন, ভারত-পাকিস্তান নিজেরাই কোনো না কোনোভাবে এটি মিটিয়ে নেবে।

তিনি বলেন, কাশ্মীরে যুদ্ধ তো শতাব্দী পুরোনো। আমি ভারতেরও খুব কাছের, পাকিস্তানেরও। তারা নিজেরাই সমাধান বের করে নেবে।

এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরও জানায়, কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন কোনো অবস্থান না নিলেও তারা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এ ছাড়া যুক্তরাজ্য সরকার তাদের নাগরিকদের ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

এদিকে দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দূতাবাসের মাধ্যমে কঠিন সময়ে উভয়পক্ষের মধ্যে বোঝাপড়া তৈরি করতে চায় তেহরান। এমনকি অন্য প্রতিবেশীর মতো উভয়পক্ষের মধ্যস্থতা করার অগ্রাধিকার তেহরানের রয়েছে বলেও মনে করেন তিনি।

তবে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে খোদ উত্তেজনা বাড়িয়ে চলেছে দুই দেশই। শুক্রবার সিন্ধু নদের পানিচুক্তি নিয়ে অমিত শাহর বাসভবনে জরুরি বৈঠকে বসেন ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল। পরে হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধুর এক ফোঁটা পানিও পাবে না পাকিস্তান। এ জন্য ব্যবস্থা করছেন তারা।

এর আগে, ভারত যদি পানির প্রবাহ আটকানোর চেষ্টা করে তাহলে সেটিকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে বিবেচনা করে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর মধ্যে সিন্ধু পানি চুক্তির প্রধান পর্যবেক্ষক বিশ্বব্যাংককে না জানিয়ে ভারত এ সিদ্ধান্ত নিয়েছে বলে উঠে আসে দ্য হিন্দুর প্রতিবেদনে। তবে ভারতীয় এক কর্মকর্তার দাবি, পাকিস্তানকে আগেই জানিয়ে দেওয়ায় বিশ্বব্যাংককে জানানোর কোনো প্রয়োজন নেই।

এমন উত্তেজনার মাঝেই কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জন পর্যটকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা দিয়েছেন মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তুলসী বলেছেন, হিন্দুদের হত্যাকারী ভয়াবহ ইসলামপন্থী সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা