আন্তর্জাতিক

ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে : কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা ঘোষণা করেছেন কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ। একইসঙ্গে তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণ যে স্বাধীনতার সংগ্রাম চালিয়ে আসছে তার প্রতিও কুয়েতের সমর্থন অব্যাহত থাকবে।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মুহাম্মদ সাত্তাইয়ার সঙ্গে কুয়েত সিটিতে বৈঠকের সময় তিনি এ সমর্থন ঘোষণা করেন। শেখ নাওয়াফ বলেন, ফিলিস্তিন ইস্যুতে সাবেক আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর অনুসৃত নীতি অব্যাহত থাকবে এবং সব সময় ফিলিস্তিনি এবং তার জনগণের প্রতি কুয়েত পূর্ণ সমর্থন দেবে।

সাত্তাইয়াসহ ফিলিস্তিন সরকারের কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা রোববার কুয়েত সফরে যান এবং সাবেক আমিরের মৃত্যুতে শোক ও সমবেদনা জানান। পাশাপাশি তারা নতুন আমিরকে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে, গত ১ অক্টোবর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে টেলিফোনে আলাপের সময় শেখ নাওয়াফ জোর দিয়ে বলেন, তার দেশ ফিলিস্তিন ইস্যুতে আগের নীতি পরিবর্তন করবে না বরং ফিলিস্তিনিদের প্রতি কুয়েতের প্রতিশ্রুতি ও সমর্থন অব্যাহত থাকবে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা