নওয়াজ শরিফ ও মেয়ে মরিয়মের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
আন্তর্জাতিক

নওয়াজ শরিফ ও মেয়ে মরিয়মের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রদ্রোহের অভিযোগে পাকিস্তান মুসলিম লীগের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তার মেয়ে পার্টির ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজসহ কয়েক জন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সোমবার (০৫ অক্টোবর) লাহোরের শাহদারা থানায় সেনাবাহিনী নিয়ে মন্তব্য করায় পিএমএল-এন দলের ৪৪ নেতার বিরুদ্ধে এ মামলা করা হয়। এ মামলায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ।

মামলায় নওয়াজ ও মরিয়ম নওয়াজ ছাড়াও পার্টির জ্যেষ্ঠ নেতা আয়াজ সাদিক, শহিদ খাকন আব্বাসী, পারভেজ রশিদ, খাজা আসিফ, রানা সানাউল্লাহ, ইকবাল জাগরাকেও এ মামলার আসামি করা হয়েছে।

প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোর পাকিস্তানব্যাপী বিক্ষোভ শুরুর কয়েক দিন আগে এ মামলা দায়ের হলো।

প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নওয়াজ শরিফ একজন দণ্ডিত; আর একজন দণ্ডিত অপরাধীর এ ধরনের রাজনৈতিক বক্তব্য দেয়ার সুযোগ নেই।

মামলার পর পাঞ্জাবের তথ্যমন্ত্রী ফায়াজুল হাসান চৌহান জানান, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সবাইকে গ্রেপ্তার করা হবে। পাঞ্জাব পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিশেষ টিম গঠন করা হয়েছে।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাভোগের সময় অসুস্থ হয়ে পড়ায় আদালতের অনুমতি নিয়ে ২০১৯ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান ৩ বার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নওয়াজ শরিফ।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা