সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জিজান প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় এবং বাকিরা অন্য দেশের।

আরও পড়ুন : কুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৪০

বুধবার (২৯ জানুয়ারি) আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের জিজানের কাছে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয় নাগরিক-সহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেদ্দায় নিয়োজিত ভারতীয় কনস্যুলেট দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন : মহাকুম্ভ মেলায় পদদলনের নিহত ৭

কনস্যুলেটের বিবৃতিতে বলা হয়, ‘‘আমরা সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জিজানের কাছে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয় নাগরিকের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। ভুক্তভোগী পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।’’

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জিজানের একটি এলাকায় কাজের জন্য যাওয়ার সময় শ্রমিকদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। বাসটিতে বিভিন্ন দেশের ২৬ জন প্রবাসী শ্রমিক ছিলেন।

আরও পড়ুন : যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা, আহত ২৪

এই দুর্ঘটনায় ৯ ভারতীয় ছাড়াও নেপাল ও ঘানার আরও ৬ শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে গালফ নিউজ। এছাড়া দুর্ঘটনায় আহত আরও কয়েকজন যাত্রীকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সৌদিতে দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, আমি ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য জেদ্দায় ভারতীয় কনসাল জেনারেলের সঙ্গে কথা বলেছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা