সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতু। মঙ্গলবার দেশটিতে ৭.৪ মাত্রার এ ভূ-কম্পন আঘাত হানে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ভানুয়াতুর পোর্ট ভিলার কাছে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাজধানী থেকে ৩৭ কিলোমিটার (২২.৯ মাইল) দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

আরও পড়ুন : গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ৪৫ হাজার

অবশ্য পরবর্তী প্রতিবেদনে ভূমিকম্পের গভীরতা ৪৩ কিলোমিটার (২৬.৭ মাইল) ছিল বলে জানানো হয়েছে। পরে একই অবস্থানের কাছে ৫.৫ মাত্রার আফটারশক হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ফুটেজে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যসহ পোর্ট ভিলায় অবস্থিত বিদেশি দূতাবাসের ভবনের জানালার বাকল এবং ধসে পড়া কংক্রিটের পিলার দেখা গেছে বলে রয়টার্স নিউজ এজেন্সি রিপোর্ট করেছে। অবশ্য প্রাথমিকভাবে আহত বা মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : নাইজারে সন্ত্রাসী হামলায় নিহত ৩৯

আলজাজিরা জানায়, ভূমিকম্পের পরে ভানুয়াতুর সরকারি ওয়েবসাইটগুলো অফলাইনে রয়েছে এবং পুলিশ ও অন্যান্য সরকারী সংস্থাগুলোর ফোন নম্বরগুলোতে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ স্থাপন করা যায়নি। দেশটির জিওহাজার্ড এজেন্সি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোও আপডেট করা হয়নি।

হনলুলুতে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তারা ভূমিকম্পের পরে ঢেউ পর্যবেক্ষণ করেছে। কিন্তু পরে ফিজি, কেরমাডেক দ্বীপপুঞ্জ, কিরিবাতি, নিউ ক্যালেডোনিয়া, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু এবং ওয়ালিস অ্যান্ড ফুটুনাসহ প্রতিবেশী দ্বীপগুলোর জন্য জারি করা সুনামির হুমকি প্রত্যাহার করে নেয় তারা।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। নিম্নাঞ্চলের এ দ্বীপ রাষ্ট্রটিতে ৩ লাখ ২০ হাজার মানুষ বসবাস করেন। বিশ্বে প্রাকৃতিক দুর্যোগপ্রবণ যে কয়েকটি দেশ রয়েছে সেগুলোর মধ্যে ভানুয়াতু অন্যতম। মূলত দেশটি প্রায়ই ভূমিকম্প, ঝড়, বন্যা ও সুনামির কবলে পড়ে থাকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা