সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গ্রিসে অভিবাসীবাহী নৌকাডুবে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের গাভডোস উপকূলে একটি অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও ৪০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন: দ. কোরিয়ার প্রেসিডেন্ট অভিশংসিত

গ্রিসের কোস্টগার্ডের দেওয়া তথ্য মতে, গাভডোস উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার পরে ৫ জন মারা গেছেন। এই ঘটনায় আরও ৪০ জন নিখোঁজ রয়েছেন এবং ৩৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার মধ্যরাতের পরপরই এই নৌকাটি ডুবে যাওয়ার পর গাভডোসের দক্ষিণে জাহাজ এবং বিমানের সমন্বয়ে এই উদ্ধার অভিযান চালানো হয় বলে জানিয়েছে কোস্টগার্ড ।

পৃথক ঘটনায় মাল্টার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ গ্রিসের গাভডোস থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল (৭৪ কি.মি) দূরে যাত্রা করা একটি নৌকা থেকে ৪৭ অভিবাসীকে উদ্ধার করেছে। এদিকে এই দ্বীপ থেকে প্রায় ২৮ নটিক্যাল মাইল (৫২ কি.মি) দূরে অন্য আরও ৮৮ জনকে উদ্ধার করেছে একটি ট্যাংকার।

এ সময় প্রাথমিক তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে এ সকল নৌকা এক সাথে ছেড়েছিলো বলে কোস্টগার্ড কর্মকর্তারা মনে করছেন।

আরও পড়ুন: ভারতের কেন্দ্রীয় ব্যাংকে হামলার হুমকি

তার আগে গত নভেম্বরের শেষের দিকে তুরস্কের উপকূল থেকে অভিবাসীদের নিয়ে গ্রিসে পাড়ি দেওয়ার সময় ২ টি নৌকা ডুবে অভিবাসী মৃত্যুর ঘটনা ঘটে। এতে সেই সময় উদ্বেগ জানিয়েছিলো জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা