সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সিরিয়ায় ইরানকে প্রশ্রয় দিলে ভুগতে হবে

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে প্রশ্রয় দিলে সিরিয়াকে ভুগতে হবে। সিরিয়ার নতুন সরকারের সঙ্গে ইসরাইল সম্পর্ক স্থাপন করতে চায়, কিন্তু ইহুদি রাষ্ট্রকে হুমকি দিলে তারা আক্রমণ করতে দ্বিধা করবে না।

আরও পড়ুন : গাজায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত

মঙ্গলবার এক ভিডিওতে নেতানিয়াহু বলেন, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা আমাদের নেই,তবে আমরা অবশ্যই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন তা করতে চাই।

তিনি বলেন, ইসরাইলি বিমান বাহিনী সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকারের রেখে যাওয়া সামরিক কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে বোমাবর্ষণ করছে, যাতে এসব সামরিক সরঞ্জাম জিহাদিদের হাতে না পড়ে।

আরও পড়ুন : আফগানিস্তানে বিস্ফোরণে মন্ত্রী নিহত

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, আমরা সিরিয়ার নতুন সরকারের সাথে সঠিক সম্পর্ক চাই, কিন্তু যদি এই সরকার ইরানকে সিরিয়ায় নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করার অনুমতি দেয়, বা ইরানি অস্ত্র বা অন্য কোনো অস্ত্র হিজবুল্লাহর কাছে হস্তান্তরের অনুমতি দেয়, বা আমাদের ওপর হামলা চালায়, তাহলে আমরা জোরপূর্বক জবাব দেব এবং আমরা এর থেকে ভারী মূল্য আদায় করব।

নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগের শাসনামলে যা হয়েছে তা এই সরকারের ক্ষেত্রেও ঘটবে।

আরও পড়ুন : বাংলাদেশ মিশনে হামলা, সমাধানের আহ্বান

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ আল–বশির। ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন। গত মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী হিসাবে সিরিয়ায় এখন রাজনৈতিক অস্থিতিশীলতা এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলো পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে মোহাম্মদ আল-বশিরকে।

এদিকে সিরিয়ার সীমান্ত বরাবর বাফার জোন থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরাইলকে আহ্বান জানিয়েছে ফ্রান্স। অন্যদিকে জার্মানি এবং স্পেন জেরুজালেমকে তার উত্তর সীমান্তে বর্তমান সংকটকালে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা