সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : সিরিয়ার চতুর্থ শহর বিদ্রোহীদের দখলে

শনিবার (৭ ডিসেম্বর) মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এ বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

কর্মকর্তাদের মতে, ট্রাফিক পুলিশের হেল্পলাইনে পাঠানো ওই হুমকির মধ্যে একটি বোমা পরিকল্পনার দাবি করা হয়েছে, যাতে দুইজন কথিত আইএসআই এজেন্ট জড়িত। হুমকি বার্তা পাওয়ার পরে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

আরও পড়ুন : ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করলো ইয়েমেন

এদিকে যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তাটি এসেছে, সেটি রাজস্থানের আজমির এলাকা বলে চিহ্নিত করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়।

পুলিশ ধারণা করছে, হত্যার বার্তা পাঠানো ওই ব্যক্তি হয়তো মানসিক ভারসাম্যহীন অথবা অতিরিক্ত মদ্যপ অবস্থায় এ কাজ করেছেন।

মাত্র এক সপ্তাহ আগে এ ধরনের হুমকির ঘটনায় জড়িত থাকায় শীতল চাভান নামে ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা