সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজা যুদ্ধ শেষ করতে সব করবো

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধ শেষ করতে সাধ্যের সবকিছু করবেন বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। রোববার (৩ নভেম্বর) মিশিগান স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এক জনসভায় এই প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩১

কমলা হ্যারিস বলেন, আমরা আজ এখানে আরব আমেরিকান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে রয়েছি, যারা এখানে গভীর ও গর্বিত ঐতিহ্য নিয়ে এসেছেন। গাজায় মৃত্যু ও ধ্বংসযজ্ঞ এবং লেবাননে বেসামরিক মানুষের হতাহত ও বাস্তুচ্যুতির কারণে এই বছর বেশ কঠিন ছিল।

তিনি বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি গাজা যুদ্ধের অবসান, জিম্মিদের ফিরিয়ে আনা, গাজাবাসীর দুর্ভোগের অবসান, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত এবং ফিলিস্তিনি জনগণ যেন তাদের মর্যাদা, স্বাধীনতা, নিরাপত্তা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার উপলব্ধি করতে পারেন তা নিশ্চিত করতে আমার ক্ষমতায় সবকিছু করবো।

আরও পড়ুন : বকেয়া না দিলে বিদ্যুৎ পাঠাবে না আদানি

কমলা আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি নতুন শুরু চায়, যেখানে আমরা পাশের মানুষদের শত্রু হিসেবে নয়, প্রতিবেশী হিসেবে দেখবো।

গাজার যুদ্ধের প্রতি কমলা হ্যারিসের অবস্থান নিয়ে অনেকেই অসন্তুষ্ট। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, মিশিগানের মুসলিম ভোটাররা গ্রিন পার্টির প্রার্থী জিল স্টাইনের দিকে ঝুঁকছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা