সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভিসা ছাড়াই চীন যেতে পারবে ৯ দেশ

আন্তর্জাতিক ডেস্ক : ভিসা ছাড়াই চীনে ভ্রমণ করতে পারবেন ৯টি দেশের নাগরিক। শুক্রবার (২ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

আরও পড়ুন : স্পেনে বন্যায় দুই শতাধিক নিহত

আর এই বিশেষ সুবিধা পাওয়া দেশগুলো হলো- দক্ষিণ কোরিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, স্লোভাকিয়া, ডেনমার্ক, আইসল্যান্ড, অ্যান্ডোরা, মোনাকো ও লিচেনস্টাইন।

বিশেষ এই সুবিধায় চীনে যাওয়া এই ৯টি দেশের নাগরিকরা দেশটিতে ১৫দিন অবস্থান করতে পারবেন। যেখানে তারা ব্যবসা, পর্যটন ও পারিবারিক কাজ সারতে পারবেন।

আরও পড়ুন : ইসরায়েলে রকেট হামলা, আহত ১১

চীনের এই ভিসা নীতি আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, চীন ক্রমাগত বহির্বিশ্বের রাজনীতিতে নিজের অংশগ্রহণ বাড়াচ্ছে। সেই সঙ্গে অর্থনৈতিক সম্প্রসারণ বাড়িয়েছে। সারা দুনিয়ায় ব্যবসা করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে অর্থনৈতিক সুপার পাওয়ার হওয়ার বাসনা তাদের।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা