সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে গ্রেফতার ২১ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রের পুনে জেলা থেকে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২১ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

বুধবার (২৩ অক্টোবর) ভারতের পুলিশের সন্ত্রাস-বিরোধী শাখা অভিযান চালিয়ে ঐ বাংলাদেশিদের গ্রেফতার করেছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানায়।

আরও পড়ুন: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাইলেন পুতিন

এতে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার একটি গ্রামে অবৈধভাবে বসবাসকারী ২১ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১৫ জন পুরুষ, ৪ জন নারী ও ৩য় লিঙ্গের দু’জনকে গ্রেফতার করা হয়। ভুয়া প্যান কার্ড, আধার কার্ড এবং ভুয়া ভোটার আইডি ব্যবহার করে তারা পুনেতে বসবাস করছিলেন।

পুনের পুলিশ সুপার পঙ্কজ দেশমুখ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে রঞ্জনগাঁও এমআইডিসি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পর ওই বাংলাদেশিদের আদালতে তোলা হয়েছে। পরে তাদের মধ্যে ১০ জনকে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন আদালত। গ্রেফতারকৃত বাংলাদেশিরা গত ৬ মাস থেকে ১০ বছর ধরে সেখানে বসবাস করছিলেন।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪২,৭১৮

পঙ্কজ দেশমুখ বলেন, গ্রেফতারকৃত বাংলাদেশিরা কোনও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কি না, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ। যারা ওই বাংলাদেশিদের জাল নথি সরবরাহ করেছিলেন তাদেরও খুঁজে বের করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকরা কেন ভারতে অবস্থান করছিলেন, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা