সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় ৭৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বহু মানুষ।
এ সময় বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।

রোববার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন: নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা

এতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের উত্তর বেইত লাহিয়া শহরে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন নিহত হয়েছে। রোববার গভীর রাতে হওয়া এই বোমা হামলার পর আরও বহু মানুষ আহত হয়েছে এবং অনেকে এখনও এই ধ্বংসস্তূপের নিচে আটকে আছে।

এদিকে ইসরায়েল জানায়, এই হামলায় হতাহতের রিপোর্ট পরীক্ষা করছে। কিন্তু একই সাথে তারা হামাস কর্তৃপক্ষের প্রকাশিত পরিসংখ্যানকে “অতিরঞ্জিত” বলে আখ্যায়িত করে বলেছে, এই বিষয়ে তার সেনাবাহিনীর কাছে থাকা তথ্যের সাথে হামাসের তথ্য মেলে না।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, বেইত লাহিয়া শহরে যোগাযোগ ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৯

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বিবিসিকে জানায়, ইসরায়েল হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা করেছে এবং হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে সম্ভাব্য সবকিছু করছে। হামাস অফিস কর্তৃক প্রদত্ত হতাহতের ঘটনা অতিরিক্ত এবং এই জাতীয় সূত্রগুলো আগের ঘটনাগুলোতে অত্যন্ত অবিশ্বস্ত বলে প্রমাণিত হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা