সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণ ও পূর্ব কয়েকটি শহর ও অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ২৩ জন নিহত হয়েছে। এ হামলায় আরও ৩১ জন আহত হয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আরও পড়ুন: লেবাননে প্রায় ৪ লাখ শিশু বাস্তুচ্যুত

এদিকে, দেশটির সরকারি বার্তাসংস্থা জানায়, লেবাননের নাবাতিহ, বিনতে জবেইল এবং মারজায়ুন জেলাগুলোর পাশাপাশি টায়ার ও জেজিনকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে। এ সময় পূর্ব লেবাননে জাহলে এবং পশ্চিম বেকা জেলায় বিমান হামলা হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জিানায়, স্রেববাইন শহরে বিমান হামলায় ৫ জন নিহত হয়েছে। এছাড়াও মারজায়ুন জেলার টাউলিন শহরে বিমান হামলার ফলে ৩ জন নিহত হয়েছে। টায়ার জেলায় হামলায় কানা শহরে ১০ জন নিহত এবং আরও ১৫ জনেরও বেশি আহত হয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলি সেনা ক্যাম্পে হামলায় নিহত ৪

অপরদিকে, পূর্ব লেবাননের জাহলে জেলায় রিয়াক শহরকে লক্ষ্য করে চালানো হামলায় ৫জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা