সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হাসান নাসরুল্লাহর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশটির রাজধানী বৈরুতের দাহিয়েহতে বিমান হামলা চালায় ইসরায়েল। এ হামলায় প্রাণ হারান তিনি।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এই বিষয়টি জানায় আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি নৃশংসতা চলছেই

দেশটির মেডিকেল ও নিরাপত্তার একটি সূত্র জানায়, হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহর লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় লাশের মধ্যে আঘাতের কোনো চিহ্ন নেই এবং লাশটি অক্ষত অবস্থায় আছে।

শনিবার হিজবুল্লাহ একটি বিবৃতিতে আনুষ্ঠানিক ভাবে তার মৃত্যুর তথ্য জানায়। কিন্তু কীভাবে তার মৃত্যু হয়েছে, অথবা কখন তার লাশ দাফন করা হবে সেই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ঐ সময় সেখানে ছিলেন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ।

আরও পড়ুন: ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানান, এ বিমান হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েলকে নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে গোপন তথ্য জানিয়ে দেয় ১ ইরানি গুপ্তচর। এরপর সেখানে ক্ষেপণাস্ত্র ছোড়েন ইসরায়েলি বাহিনী।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা