সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

মোদী-ইউনূসের বৈঠক হচ্ছে না যুক্তরাষ্ট্রে 

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না।

আরও পড়ুন: করোনার নতুন ধরন ২৭ দেশে ছড়িয়েছে

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রগুলো জানায়, বাংলাদেশের পক্ষ থেকে সাধারণ পরিষদের ফাঁকে একটি বৈঠকের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয় যেখানে উভয় নেতা উপস্থিত থাকবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে অস্থিরতা তৈরি হয়েছে তা এই বৈঠকের মাধ্যমে নিরসন করা সম্ভব হবে বলে আশা করা হয়। কিন্তু ভারতের এজেন্ডায় এ ধরনের বৈঠকের বিষয়ে কোনো পরিকল্পনা নেই বলে জানা গেছে।

আরও পড়ুন: লেবাননে বিস্ফোরণে নিহত ২০

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলন ও বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, স্বল্প সময়ের নোটিশে তারা শেখ হাসিনাকে ভারতে ঢোকার অনুমতি দিয়েছেন। তিনি এখনও ভারতেই অবস্থান করছেন। পরে তার গন্তব্য কোথায় হবে সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা