সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ট্রেনে ৪ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ট্রেনের ভেতরে ঘুমন্ত অবস্থায় ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা সবাই ছিলেন ট্রেনের যাত্রী।

আরও পড়ুুন: ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৮

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

পুলিশ জানান, স্থানীয় সময় সোমবার সকালে শিকাগো ট্রানজিট ট্রেনে ঘুমন্ত অবস্থায় চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ফরেস্ট পার্কের ডেপুটি চিফ ক্রিস চিন বলেন, ‘নিহতরা সবাই আজ ভোরে ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেনটি ফরেস্ট পার্কে যাওয়ার পথে চলছিল।’

চিন সিএনএনকে বলেছেন, ‘আমরা নিশ্চিতভাবে জানি না তাদের সামাজিক অবস্থান কী। ভিডিওগুলো দেখে বোঝা যাচ্ছে, তারা ট্রেনে ঘুমাচ্ছিলেন।’

এদিকে গুলির এই ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ এই হামলা ও হত্যাকাণ্ডকে একটি বিচ্ছিন্ন ঘটনা এবং উদ্দেশ্যহীন আক্রমণ বলে মনে করছে।

আরও পড়ুুন: পশ্চিম তীরে ইসরায়েলি হামলা

সিএনএন বলছে, গোলাগুলির এই ঘটনার নজরদারি ফুটেজ পর্যালোচনা করতে তদন্তকারীরা শিকাগো ট্রানজিট কর্তৃপক্ষের সাথে কাজ করছে। পুলিশ বলেছে, সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে নজরদারি ভিডিও তাদেরকে সহায়তা করেছে। গুলিবর্ষণের প্রায় দেড় ঘণ্টা পরে তাকে হেফাজতে নেওয়া হয়।

চিন বলেন, ‘সিটিএ-এর দুর্দান্ত ক্যামেরা রয়েছে। তাদের নজরদারি ক্যামেরা চমৎকার।’ফরেস্ট পার্ক পুলিশ, শিকাগো পুলিশ এবং সিটিএ এই তিনটি সংস্থা সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত এবং ধরার জন্য একসাথে কাজ করেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা