সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে ৫.৪ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হয়েছে। এ ভূমিকম্পটি বেশি অনুভূত হয়েছে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবারপাখতুনখোয়ায়। কিন্তু এতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) বলেছে, দেশটির স্থানীয় সময় সকাল ১০টা ৫৬ মি দেশের বিভিন্ন প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।

আরও পড়ুন: রাশিয়ার আর্টিলারি ডিপোতে হামলা

এ সময় পিএমডির ওয়েবসাইটে বলা হয়, পাকিস্তানে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে। এ সময় হিন্দু কুশের ২১৫ কি.মি ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেন, পাকিস্তানে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্র ছিল আফগানিস্তানের ইশকাশিম শহর থেকে ২৮ কি.মি পশ্চিম-দক্ষিণপশ্চিমে।

অপরদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানান, দেশটির খাইবারপাখতুনখোয়া প্রদেশসহ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে এ কম্পনটি অনুভূত হয়েছে। তার মধ্যে মারদান, মালাকান্দ, হাঙ্গু, বানার, শাংলা, দীর ও চরসাদ্দা শহরও রয়েছে।

আরও পড়ুন: জাপানে শানশানের আঘাত, নিহত ৩

এপর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লাহোরও ভূমিকম্পে কেঁপে উঠেছে বলে জানিয়েছে ডন। কিন্তু দেশটিতে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা