সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

চীনে বর্ষণ-বন্যায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ে প্রবল বর্ষণ এবং বন্যায় ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন।

আরও পড়ুন : ৬ বছরের মধ্যে দুর্যোগ বাড়বে ৪০ শতাংশ

শুক্রবার (১৩ আগস্ট) এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বৃষ্টিপাত বেশি হয়েছে প্রদেশের জিয়ানচ্যাং জেলা, সুইঝোং জেলা এবং হুলুদাও শহরে। যারা নিহত এবং নিখোঁজ হয়েছেন, তারাও এই ৩ এলাকার।

নিখোঁজদের সন্ধানে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা সর্বাত্মক অভিযান শুরু করেছেন বলে সিসিটিভিকে জানিয়েছে প্রাদেশিক সরকার।

আরও পড়ুন : বিমান হামলায় গাজায় নিহত ৯, লেবাননে ৮

প্রসঙ্গত, গত ৪ দিন ধরে বৃষ্টি হচ্ছে লিয়াওনিং প্রদেশে। তার মধ্যে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত চলেছে বিরামহীন বর্ষণ।

প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার পর্যন্ত লিয়াওনিংয়ের বিভিন্ন উপদ্রুত এলাকা থেকে ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা