সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ক্রুস্কে ইউক্রেনীয় সেনা হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ক্রুস্কে অনুপ্রবেশকারী ইউক্রেনীয় সেনাদের হাতে এই পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন এবং এই ঘটনায় আরও আহত হয়েছেন ১৪০ জন। ক্রুস্কের প্রাদেশিক সরকারের বরাত দিয়ে ১ প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।

আরও পড়ুন: গাজায় জ্বালানি সংকটে বহু হাসপাতাল

মঙ্গলবার (২০ আগস্ট) ১ বিবৃতিতে প্রাদেশিক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউক্রেনীয় সেনাদের গুলিতে এই পর্যন্ত নিহত হয়েছে ১৭ জন এবং আহত হয়েছেন আরও ১৪০ জন। এদিকে আহতদের মধ্যে ৭৫ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাদের মধ্যে ৪ জন শিশুও রয়েছে।

ক্রুস্ক প্রদেশ থেকে রাশিয়া ও ইউক্রেন সীমান্তের দূরত্ব মাত্র ১০ কি.মি। গত মঙ্গলবার (৬ আগস্ট) দেশটির সীমান্ত পেরিয়ে ক্রুস্কে প্রবেশ করেন ইউক্রেনীয় সেনাদের কয়েকটি দল। বর্তমানে এই প্রদেশের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে তারা।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন

এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অনুপ্রবেশকে ‘বড় ধরনের উসকানি’ এবং ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে উল্লেখ করেছেন। অপরদিকে ইউক্রেনীয় বাহিনী ক্রুস্কে প্রবেশের পর ১ বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনিস্কি বলেন, রুশ হামলা থেকে নিজেদের বাঁচাতে ক্রুস্ক প্রদেশকে বাফার জোন (২ রাষ্ট্রের মধ্যবর্তী মুক্তাঞ্চল) করার পরিকল্পনা নিয়েছে তারা। সেই পরিকল্পনার একটি অংশ হিসেবে ক্রুস্পে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনারা।

অন্যদিকে লিখিত প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটোর সদস্যপদের জন্য যুক্তরাষ্ট্রের সাথে তদবিরের অভিযোগে গত ২০২১ সালের বুধবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ বাহিনী। ঐ অভিযান এখনও চলছে। যা ইতোমধ্যে এই অভিযানে নিহত হয়েছেন হাজার হাজার রুশ ও ইউক্রেনীয় সেনা সদস্য।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা