সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কাশ্মিরে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মিরের ডোডা জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ এবং বন্দুকযুদ্ধ হয়েছে। এ ঘটনায় ভারতের সেনাবাহিনীর ১ ক্যাপ্টেন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও আহত হয়েছেন ১ বেসামরিক ব্যক্তি।

আরও পড়ুন: ইসরায়েলে হামাসের রকেট হামলা

বুধবার (১৪ আগস্ট) সকালে ১ প্রতিবেদনে এ তথ্যটি জানিয়েছে ভারতীয় ১টি সংবাদমাধ্যম।

এই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জম্মু ও কাশ্মিরের ডোডা জেলার আসার এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সাথে সংঘর্ষে বুধবার ১ সেনা অফিসারের মৃত্যু হয়েছে। এ সময় বেশ কয়েকটি সূত্র বলেছেন, ৪জন বিচ্ছিন্নতাবাদীর ১টি দলের সাথে সংঘর্ষে প্রাণ হারান তিনি। এ ঘটনায় আরও আহত হয়েছেন ১ বেসামরিক নাগরিক।

আরও পড়ুন: ইউক্রেনকে যোগ্য জবাব দেওয়া হবে

এই ঘটনার পরে বিচ্ছিন্নতাবাদীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানানো হয়েছে। এই সংঘর্ষে ১ জন বিচ্ছিন্নতাবাদীও আহত হয়েছেন।

অপরদিকে সংঘর্ষের স্থান থেকে ভারতীয় নিরাপত্তা বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি ১টি এম ৪ অ্যাসল্ট রাইফেল এবং বিভিন্ন সরঞ্জামসহ ৩টি রাকস্যাক উদ্ধার করেছে।

অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার (১৩ আগস্ট) ভারতীয় সেনাবাহিনী সন্ধ্যায় বিচ্ছিন্নতাবাদীদের আস্তানার বিষয়ে খবর দেওয়া হয়, এরপর সেনাসদস্যরা তাদের মুখোমুখি হয়। মঙ্গলবার কাশ্মিরের ঐ অঞ্চলে সংক্ষিপ্ত আকারে গুলি বিনিময়ও হয়েছিল। এর পরে বুধবার (১৪ আগস্ট) সকালে এই অপারেশন পুনঃরায় শুরু হয়।

আরও পড়ুন: শান্তি প্রতিষ্ঠাকে স্বাগত জানালো জাতিসংঘ

এদিকে জম্মু অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সর্বশেষ হামলার ১ দিন পরই ভারত স্বাধীনতা দিবস উদযাপন করবে। এছাড়াও দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে ১টি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

ঐ বৈঠকে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা