করোনায় মৃত্যু ২ লাখ ছাড়িয়েছে, 'লজ্জা' বললেন ট্রাম্প
আন্তর্জাতিক

করোনায় মৃত্যু ২ লাখ ছাড়িয়েছে, 'লজ্জা' বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ

করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে ৬৮ লাখের বেশি মানুষ করোনাভাইরানসে আক্রান্ত হয়েছে। বিশ্বের অন্য যেকোনও দেশের চেয়ে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত যুক্তরাষ্ট্র।

করোনার প্রাদুর্ভাব শুরুর পর গত মার্চে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, 'তার প্রশাসন করোনা থেকে আমেরিকানদের রক্ষায় খুব দক্ষতার সঙ্গে কাজ করেছে।' ট্রাম্পের সেই বক্তব্য সত্ত্বেও সম্প্রতি দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যায়

স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোয়াইট হাউজ থেকে পেনসেলভানিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন আগামী নভেম্বরে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প। এসময় করোনায় এত বেশি সংখ্যক মৃত্যুর বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান এক রিপোর্টার। তার উত্তরে ট্রাম্প বলেন, 'এটা লজ্জাজনক। এটা খুবই ভয়ঙ্কর। চীনের জন্যই সারা বিশ্বে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। আমরা যথোপযুক্ত পদক্ষেপ না নিলেও যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা আরও বেশি হতো।'

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সান নিউজ/ বিএম/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা