যুক্তরাষ্ট্রে চীনা গুপ্তচর গ্রেপ্তার
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে চীনা গুপ্তচর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের পক্ষ থেকে অবৈধভাবে গুপ্তচরবৃত্তি করার জন্য নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের একজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এবং তাকে গ্রেপ্তারও করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে অভিযোগে এনে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিউইয়র্ক পুলিশের কম্যুনিটি অ্যাফেয়ার্স ইউনিটে কর্মরত ছিলেন।

তিব্বতে জন্মগ্রহণকারী বাইমাডাজে আঙওয়াংয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি নিউইয়র্কে থাকা চীনের নাগরিকদের কর্মকাণ্ডের তথ্য পাচার করতেন। এছাড়া তিব্বতি সম্প্রদায়ের মধ্যে গোপনে তথ্য দিতে পারেন, এমন সম্ভাব্য ব্যক্তিদের শনাক্ত করার কাজ করতেন।

দেশটির পক্ষ থেকে বলা হয়েছে যে, যদি তিনি দোষী প্রমাণিত হন, তাহলে তার ৫৫ বছরের কারাদণ্ড হতে পারে।

কৌঁসুলিদের তথ্য অনুসারে, পুলিশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রিজার্ভ সেনাবাহিনীর একজন সদস্য আঙওয়াং। তিনি সেখানে সিভিল অ্যাফেয়ার্স বিশেষজ্ঞ হিসাবে কাজ করতেন। চীনা কনস্যুলেটের দুজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

শহরের তিব্বতি নাগরিকদের সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন অনুষ্ঠানে চীনা কর্মকর্তাদের আমন্ত্রণ করার মাধ্যমে নিউইয়র্ক পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাদের প্রবেশাধিকার তৈরির চেষ্টা করেছেন।

আদালতে দাখিল করা নথিপত্র থেকে জানা গেছে, আঙওয়াং তার চীনা কর্মকর্তাদের বলেছেন যে, তিনি নিউইয়র্ক পুলিশের মধ্যে ঊর্ধ্বতন পদে যেতে চান, যেন তিনি চীনকে আরও সহায়তা করতে পারেন এবং দেশকে উজ্জ্বল করে তুলতে পারেন।

তার বিরুদ্ধে অর্থ গ্রহণ সম্পর্কে জাল বিবৃতি তৈরি করা এবং একটি আনুষ্ঠানিক তদন্তে বাধা দেওয়ার চেষ্টারও অভিযোগ আনা হয়েছে। এবং আদালতের নথিপত্রে উল্লেখ করা হয়েছে, তিনি চীন থেকে অনলাইনে একাধিকার ভালো অংকের অর্থ গ্রহণ করেছেন।

তার বাবা ছিলেন চীনের সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য এবং চীনের কমিউনিস্ট পার্টির একজন সদস্য। তার মা-ও পার্টির একজন সদস্য এবং চীনের সাবেক সরকারি কর্মকর্তা।

নিউইয়র্ক পুলিশ কমিশনার ডেরমট এফ শেয়া বিবৃতিতে বলেছেন, 'ফেডারেল অভিযোগে যেভাবে বলা হয়েছে, আঙওয়াং অন্যান্য প্রতিটি শপথ ভঙ্গ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে, মার্কিন সেনাবাহিনীর সদস্য হিসেবে এবং পুলিশ বিভাগের সদস্য হিসেবে সব শপথ ভঙ্গ করেছেন।'

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা