সংগৃহীত
আন্তর্জাতিক

১ দিন পেছালো মোদির শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক: পার্শবর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ৩য় বারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন এনডিএ’র প্রধান নরেন্দ্র মোদি। দেশটির দায়িত্ব নিতে শনিবার (৮ জুন) তার শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু তার এই শপথ গ্রহণ অনুষ্ঠান পিছিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: বিজেপি ২৪০, কংগ্রেস ৯৯ আসনে জয়ী

ভারতীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার (৬ জুন) ১ প্রতিবেদনে জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শনিবারের নরেন্দ্র মোদি শপথ গ্রহণ অনুষ্ঠান পিছিয়ে তা পরেরদিন রোববার (৯ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।

বুধবার তাকে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-এর প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। এর মাধ্যমেই তার প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়। আগামী রোববার (৯ জুন) যখন মোদি প্রধানমন্ত্রী হিসেবে আবারও শপথ নেবেন তখন তিনি জওহরলাল নেহরুর পর ২য় ভারতীয় হিসেবে টানা ৩য় বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার অন্যান্য কীর্তি গড়বেন।

আরও পড়ুন: গ্রিসের জাহাজে হুথিদের হামলা

তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে আমন্ত্রণ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহ ইতিমধ্যে তারা নিশ্চিত করেছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা