ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টি ও বন্যায় নিহত ৫৮ 

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিপাত ও বন্যার জেরে কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৩৫ জন।

আরও পড়ুন: গাজায় নিহত অন্তত ৫৬ শতাংশ নারী-শিশু

বুধবার (১৫ মে) জাতীয় দুর্যোগ সংস্থার প্রধান সুহরিয়ানতো এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে জানা গেছে সপ্তাহব্যাপী চলা ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা ৫৮ জন, নিখোঁজ রয়েছেন ৩৫ জন। এছাড়া বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৩ জন।

বিবৃতিতে আরও জানানো হয়, পশ্চিমাঞ্চলে একটি আগ্নেয়গিরির শীতল লাভা ও আকস্মিক বন্যার কারণে এখনো অনেক মানুষ নিখোঁজ আছেন। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। বন্যায় সেখানকার অনেক রাস্তাঘাট, বাড়িঘর ও মসজিদ প্লাবিত হয়েছে।

আরও পড়ুন: পেরুতে সড়ক দুর্ঘটনা, নিহত ১

এর আগে গত শনিবার (১১ মে) মুষলধারে বৃষ্টির কারণে দেশটির সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি থেকে শীতল লাভা নির্গত হয়। ফলে এর কাছাকাছি অবস্থিত বিভিন্ন জেলার বাড়িঘর, রাস্তা ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার ধ্বংসস্তুপ পরিষ্কার করতে ভারী সরঞ্জাম পাঠানো হয়েছে। সেই সঙ্গে কয়েকটি এলাকা থেকে ৩৩০০ জনের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

আরও পড়ুন: ক্ষুব্ধ হয়ে মার্কিন সেনার পদত্যাগ

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়। সে সময় প্রাকৃতিক দুর্যোগে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তাঘাট ভেসে যায়।

বর্ষাকালে দেশটিতে ভূমিধসের প্রবণতা বেড়ে যায়। সেখানকার কিছু এলাকায় বন উজাড়ের ফলে পরিস্থিতি দিনদিন আরও খারাপ হচ্ছে। দীর্ঘ সময় মুষলধারে বৃষ্টি হওয়ায় কিছু এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্র: খালিজ টাইমস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা