সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পৃথক দুই জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য নিহত হয়েছে। এ সময়ে আরও ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : নিজ্জর হত্যাকাণ্ডে আরও একজন গ্রেফতার

শনিবার (১২ মে) জেলাটির দত্ত খেল তহশিলের হাসান খেল এলাকা এবং মীর আলি শহরের সীমান এলাকায় এ দুই হামলার ঘটনা ঘটে। খবর পাকিস্তানি গণমাধ্যম ডনের।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম হামলার ঘটনাটি ঘটেছে হাসান খেলে। সেখানে নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে লক্ষ্য করে একটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

আরও পড়ুন : জিম্মিরা মুক্তি পেলে আগামীকালই যুদ্ধবিরতি

এর ফলে ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য নিহত ও আরও ২ জন গুরুতর আহত হন।

অপর ঘটনায় জঙ্গিরা সীমান এলাকার একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। তাদের হামলায় এখানে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হন।

আরও পড়ুন : আফগানিস্তানে বন্যায় দুই শতাধিক নিহত

নিহত নিরাপত্তা সদস্যদের লাশ ও আহতদের হেলিকপ্টারযোগে বান্নুর সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হামলার পর দুটি স্থানই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে ফেলে ও এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা