কাউকে বাংলা থেকে চলে যেতে হবে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 
আন্তর্জাতিক

কাউকে বাংলা থেকে চলে যেতে হবে না : মমতা

সান নিউজ ডেস্ক :

হিন্দু-মুসলিম-শিখ-ঈশায়ী সবাই এক বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলছেন, আমি যতদিন থাকব কারও ওপরে কোনও বঞ্চনা, লাঞ্ছনা হতে দেবো না। কারও অধিকার কেড়ে নিতে দেব না। কাউকে বাংলা থেকে চলে যেতে হবে না।’ ভারতের নাগরিকত্ব সংশোধনী (সিএএ/ক্যা) আইনের তীব্র সমালোচনা করে ওই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমি জীবনে কখনও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিইনি। ভারতের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয সরকারকে উদ্দেশ করে মমতা বলেন, ‘নাগরিকত্বের জন্য তারা বলে বেড়াচ্ছে, তোমাকে পাঁচ বছর আগে বিদেশি হতে হবে, তারপর তুমি নাগরিক হবে। মানে, আমি ছিলাম স্বদেশী কিন্তু কেন্দ্রীয় সরকার আমাকে করে দিলো ‘বিদেশি’। পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, ‘ক্যা-ক্যা’ মানে কী? ‘ক্যা-ক্যা’ মানে হচ্ছে, ধরুন আপনারা যারা ওপার বাংলা থেকে এসেছেন, এপার বাংলাতেও আছেন। বলুন তো আপনারা কতদিন ধরে এখানে আছেন? আজকে ৪০ বছর, ৫০ বছর ধরে এখানে থাকার পর আপনাকে অধিকার চাইতে হবে? আপনাকে নিঃশর্ত নাগরিকত্ব দেবে? কীসের নিঃশর্ত নাগরিকত্ব আপনাকে দেবে? আপনি নিঃশর্ত নাগরিক হয়ে বসে আছেন।

তিনি বলেন, কারণ আপনার রেশন কার্ড আছে, আপনার সার্টিফিকেট আছে, আপনার বাড়ির ঠিকানা আছে, আপনার দোকান আছে, আপনার সব আছে। মমতা ভোটার তালিকায় ভালো করে নাম নথিভুক্ত করার ওপর জোর দিয়ে আর কিছুই করতে হবে না বলে মন্তব্য করেন।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা